হোসাইন মোহাম্মদ ইকবাল স্পেন, মাদ্রিদ থেকে
যান্ত্রিক জীবনে একঘেয়েমীর যাতাকলে মানুষ যখন হাঁপিয়ে উটে, চলমান জীবনে ভিন্নতা ফিরে পেতে সে মানুষগুলো কত কিছুই না আয়োজন করে একঘেয়েমী যেমন বিষন্নতা তৈরী করে ঠিক তেমনি আনন্দ,বিনোদন,বৈচিত্রতা জীবনে এনে দেয় নতুন উৎদ্দ্যাম, নতুন কিছু করার নব অনুপ্রেরনা।একঘেয়েমী জীবনের ভিন্নতা খুঁজতে গত ১৮জুলাই গ্রেটার ঢাকা এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হয় বনভোজন ২০১৭। রাজধানী মাদ্রিদের কর্মকোলাহল ছেঁড়ে প্রাকৃতিক নৈস্বর্গে ঘেরা রাসকাফ্রিয়ার নয়নাবিরাম মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয় এ বনভোজন লেখ,পাহাড় আর সবুজ ঘেরা এ যেনো এক অন্য জগত।
দিনব্যাপী আয়োজন ছিল শিশু কিশোর প্রবাসী ভাই ভাবীদের নানা খেলাধুলার আয়োজন,এছাড়াও ছিল সঙ্গীতানুষ্ঠান, ভরদুপুরে লেকের হীম শীতল নীলজলে ক্লান্ত শরীরকে অবগাহন, এছিল এক অন্যরকম অনুভূতির ছোঁয়া মধ্যাহ্ন ভোজ শেষে যার যেমন ঘুরা ফেরার পর শুরু হয় খেলাদুলা পর্ব শিশুদের দৌড় প্রতিযোগিতা ভাবীদের মিউজিক কুশন, চোখ বেঁধে হাড়ি ভাঙ্গা ফুটবল এছাড়াও ছিল লাকি কুপন,ড্র, মাদ্রিদে বাংলাদেশী ব্যবসায়ী প্রতিষ্ঠান ঢাকা ফ্রুতাস এর সৌজন্যে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়। এসময় ঢাকা ফ্রুতাসের কর্নধার মোঃ আল-আমিন ও মোঃ শাহ্ আলম আগামীতেও এধরনের অনূষ্ঠানে তাদের সর্বাত্মক সহ যোগিতার কথা ব্যক্ত করেন।বনভোজন অনুষ্ঠানে গ্রেটার ঢাকা এসোসিয়েশনের আহবায়ক কমিটির নেতৃবৃন্দের মধ্যে এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন আহবায়ক সোহেল ভূইয়া, যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা জাহাঙ্গীর, মোর্শেদ আলম, মিলটন ভূইয়া কচি,মাসুদুর রহমান, আব্দুল গফুর মিলন,রুবেল সামাদ, মাসুম সর্দার, বসির আহমেদ এছাড়াও বক্ত্যব রাখেন গ্রেটার ঢাকা এসোসিয়েশনের উপদেষ্টা সাংবাদিক এ কে এম জহিরুল ইসলাম,অনুষ্টানে আরোও উপস্থিত ছিলেন উপদেষ্টা জিয়াউর রহমান খান,কামরুজ্জামান মাসুম,সৈয়দ মাসুদুর রহমান নাসিম, ফারুখ আহমেদ, সুমন, রাসেল সহ আরো অনেকে, পরে পুরস্কার বিতরনের মধ্যদিয়ে একটি দিনের জন্য বনভোজন শেষে সবাই মাদ্রিদের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।
Comments
Post a Comment