মাদ্রিদে প্রবাসী বাংলাদেশীদের ঈদ উদযাপন।

 হোসেন ইকবাল স্পেন থেকে:

ঈদ হাসতে শেখায়,ভালবাসতে শেখায়,ত্যাগের মহিমা শেখায়, ঈদ মানে খুশী,ঈদ মানে আনন্দ ঈদের হাসি খুশী আনন্দের মতই ভরে উঠুক মানুষের জীবন চলার প্রতিটি মূহূর্ত্ব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর বিশ্ব মানবতার শান্তি কামানায় মাদ্রিদে প্রবাসী বাংলাদেশীরা উদযাপন করেন পবিত্র ঈদ উৎসব, প্রতিবারের ন্যায় এবারও মাদ্রিদে বাংলাদেশী অধ্যুষিত এলাকা লাভাপিয়েসের কাছিনো মাঠে অনুষ্টিত হয় পর পর দু'টি ঈদের জামাত।প্রথম জামাত অনুষ্টিত হয় সকাল ৭:৩০ মিনিটে,দ্বিতীয় জামাত অনুষ্টিত হয় ৮:৩০ মিনিটে।এ সময় মুসল্লীদের উপস্থিতিতে দু'টি জামাতেই মাঠ কানায় কানায় ভরে যায় বাংলাদেশী মুসলমান ছাড়াও মরক্কো,পাকিস্তান,সেনেগাল সহ মধ্যপ্রাচ্য এবং অনান্য দেশের মুসলমানগন ঈদের জামাতে শরীক হন। প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম মসজিদের খতিব হাসান বিন মোহাম্মাদ উল্লাহ। দ্বিতীয় জামাতে ইমামতি করেন শেখ মোহাম্মদ। এসময় বাংলাদেশী কউমিনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গেমধ্য উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদার,কামরুজ্জামান সুন্দর বিশিষ্ট ব্যবসায়ী আবদুস সোবহান,মনোয়ার হোসেন মনু, সাংবাদিক এ কে এম জহিরুল ইসলাম,ইব্রাহীম খলিল,বকুল খান,ফকরুদ্দিন রাজী, জাহিদুল ইসলাম মাসুদ,গোলাম মোস্তাফা জাহাঙ্গীর, সোহেল ভূইয়া, তামিন চৌধুরী, মোঃ দুলাল সাফা, আবদুল রাজ্জাজ,মাহফুজুল হক শোভন,আবু জাফর রাসেল মিলটন ভূইয়া কুচি,সোহেল ভূইয়া, আজমল হোসেন সহ আরো অনেকে। স্পেনে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্টিত হয় সৌদিআরবের অনুদানে নির্মিত ভেন্তাছ জামে মসজিদ, এছাড়াও বার্সেলোনা, ভ্যালেনসিয়া, ও মালাগায় পৃথক পৃথক ঈদের জামাত অনুষ্টিত হয়। পরে বিশ্ব মানবতার শান্তি কামনায় মহান আল্লাহ তা আলার দরবারে বিশেষ মোনাজাত করা হয়।

Comments

Popular posts from this blog

বাংলাদেশে দূতাবাসে জাতীয় শোক দিবস পালন

মাদ্রিদে বসবাসরত ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসীদের আয়োজনে বনভোজন অনুষ্টিত।