মাদ্রিদে বসবাসরত ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসীদের আয়োজনে বনভোজন অনুষ্টিত।
হোসাইন ইকবাল মাদ্রিদ ইন স্পেন থেকে
শহর জীবনের কর্মকোলাহল আর ঝিমিয়ে পরা কর্মময় জীবনের একঘেয়েমীর বেড়াজাল ছিন্ন করে শুনসান নিরবতায় একটি দিনের জন্য ছাঁয়া সুনিবিড় প্রাকৃতিক পরিবেশ বা বিস্তৃর্ন সাগরের নীল লোনা জলে গা ভাসিয়ে দিতে কার না মন চায়। প্রবাসে হাজারো ব্যস্ততার মাঝে সকল চিন্তা চেতনাকে ঝেড়ে ফেলে এমন একটি দিনে আনন্দ বিনোদনে মেতে থাকায় মাদ্রিদে বসবাসরত ব্রাহ্মণবাড়িয়া জেলা বাসিদের আয়োজনে অনুষ্ঠিত হয় বনভোজন-২০১৭।
গত ১৭ জুলাই গ্লোরিয়েতা এমবাখাদোরেস থেকে সকাল ৬টায় শতাধিক ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসী দু'টি বাসে চড়ে বেনিদরম এর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। মধ্যপথে আলবাসেতে যাত্রা বিরতির পর দীর্ঘ ৬ ঘন্টার পথ পেরিয়ে নিউইয়র্ক খ্যাত সাগর কন্যা বেনিদুরম এ পৌছান। সাগরের নীল জলে সাঁতার কাটা, সাগর তীরে রূপালী বালিতে ছুটাছুটি উচ্ছল ঢেউয়ের ঝাপটা সবমিলিয়ে এক প্রানবন্ত অনুভূতি। মধ্যাহ্ন ভোজ শেষে পরন্ত বিকেলে ঝিরি ঝিরি হাওয়ায় ভাই ভাবীদের আড্ড,কবিতা,আবৃত্তি,গান গাওয়া,শিশুদের ছুটাছুটি।সন্ধ্যায় দিগন্তের অপর প্রান্তে সাগরের অথৈই জলরাশিতে সূর্য্য ডোবার এক নৈস্বর্গীক দৃশ্য সবাইকে বিমোহিত করে।
এক সময় ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসিদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সুরুজ্জামান,হাবিবুর রহমান, সায়েম সরকার,শামীম আহমেদ,ফকরুল ইসলাম,জালাল সরকার,মইনুদ্দিন,মাহবুব আলম বকুল,আবদুস রাকিব সহ আরো অনেকে।নগর জীবনের সকল কর্মকোলাহল ভুলে সাগর কন্যা বেনিদরম এ একটি দিন আনন্দ বিনোদনে কাটিয়ে দিয়ে আবার তারা রওনা হন মাদ্রিদের উদ্দেশ্যে,একটি দিনের অনুপ্রেরনায় আবার তারা শুরু করবেন প্রবাস জীবননের প্রতিদিনের কর্মকান্ত।

Comments
Post a Comment