Posts

বাংলাদেশে দূতাবাসে জাতীয় শোক দিবস পালন

Image
স্পেনে বাংলাদেশ দূতাবাসে ১৫ আগষ্ট জাতীর জনক বঙ্গঁবন্ধুর ৪২ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন। বাংলার মানুষের অবিসংবাদিত নেতা বঙ্গঁবন্ধু শেখ মুজিবুর রহমান, মাত্র ৫৫ বছরের জীবন স্বদেশের মাটি আর মানুষকে এমন গভির ভালবাসার বন্ধনে বেঁধেছিলেন যে বন্ধন কোনদিন ছিন্ন হবার নয়, আজীবন ঔপনিবেশিক শোষন বঞ্চনার বিরুদ্ধে, দরিদ্র-নিপিড়িত বঞ্চিত মানুষের মুক্তির সংগ্রামে এমন এক অনন্য ভূমিকা রেখেছিলেন যার তুলনা বিরল। একজন নেতার যে সব গুনাবলী থাকার প্রয়োজন তার সব গুন নিয়রই জন্মেছিলেন ক্ষনজন্ম এই মহাপুরুষ। যার রাজনৈতিক জীবন ছিল বহুবর্নিল, যার কণ্ঠে ছিল যাদু, যিনি রচনা করেছিলেন বাংলাদেশ রাষ্ট্রের বিজয় ইতিহাস। এতোকিছুর পরও শেষ পর্যন্ত তাকে জীবন দিতে হয়েছে ঘাতকদের হাতে। ব্যদনাবিধুর কলঙ্কের কালিমায় কলুষিত বিভিষিকাময় ইতিহাসের এক ভয়ংকর দিনের নাম ১৫ই আগষ্ট,দিবসটি স্মরণে মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলেন আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার, অনুষ্ঠানের শুরুতেই ১৫ ই আগষ্ট  সাহাদাত বরনকারী বঙ্গঁবন্ধুসহ সকল শহীদদের স্মরনে দাড়িয়ে ...

মাদ্রিদে গ্রেটার ঢাকা এসোসিয়েশনের আয়োজনে বনভোজন অনুষ্ঠিত

Image
হোসাইন মোহাম্মদ ইকবাল স্পেন, মাদ্রিদ থেকে যান্ত্রিক জীবনে একঘেয়েমীর যাতাকলে মানুষ যখন হাঁপিয়ে উটে, চলমান জীবনে ভিন্নতা ফিরে পেতে সে মানুষগুলো কত কিছুই না আয়োজন করে একঘেয়েমী যেমন বিষন্নতা তৈরী করে ঠিক তেমনি আনন্দ,বিনোদন,বৈচিত্রতা জীবনে এনে দেয় নতুন উৎদ্দ্যাম, নতুন কিছু করার নব অনুপ্রেরনা।একঘেয়েমী জীবনের ভিন্নতা খুঁজতে গত ১৮জুলাই গ্রেটার ঢাকা এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হয় বনভোজন  ২০১৭। রাজধানী মাদ্রিদের কর্মকোলাহল ছেঁড়ে প্রাকৃতিক নৈস্বর্গে ঘেরা রাসকাফ্রিয়ার নয়নাবিরাম মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয় এ বনভোজন লেখ,পাহাড় আর সবুজ ঘেরা এ যেনো এক অন্য জগত। দিনব্যাপী আয়োজন ছিল শিশু কিশোর প্রবাসী ভাই ভাবীদের নানা খেলাধুলার আয়োজন,এছাড়াও ছিল সঙ্গীতানুষ্ঠান, ভরদুপুরে লেকের হীম শীতল নীলজলে ক্লান্ত শরীরকে অবগাহন, এছিল এক অন্যরকম অনুভূতির ছোঁয়া মধ্যাহ্ন ভোজ শেষে যার যেমন ঘুরা ফেরার পর শুরু হয় খেলাদুলা পর্ব শিশুদের দৌড় প্রতিযোগিতা ভাবীদের মিউজিক কুশন, চোখ বেঁধে হাড়ি ভাঙ্গা ফুটবল এছাড়াও ছিল লাকি কুপন,ড্র, মাদ্রিদে বাংলাদেশী ব্যবসায়ী প্রতিষ্ঠান ঢাকা ফ্রুতাস এর সৌজন্যে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন ...

মাদ্রিদে বসবাসরত ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসীদের আয়োজনে বনভোজন অনুষ্টিত।

Image
হোসাইন ইকবাল মাদ্রিদ ইন স্পেন থেকে শহর জীবনের কর্মকোলাহল আর ঝিমিয়ে পরা কর্মময়  জীবনের একঘেয়েমীর বেড়াজাল ছিন্ন করে  শুনসান নিরবতায় একটি দিনের জন্য ছাঁয়া সুনিবিড় প্রাকৃতিক পরিবেশ বা বিস্তৃর্ন সাগরের নীল লোনা জলে গা ভাসিয়ে দিতে কার না মন চায়। প্রবাসে হাজারো ব্যস্ততার মাঝে সকল চিন্তা চেতনাকে ঝেড়ে ফেলে এমন একটি দিনে আনন্দ বিনোদনে মেতে থাকায় মাদ্রিদে  বসবাসরত ব্রাহ্মণবাড়িয়া জেলা বাসিদের আয়োজনে অনুষ্ঠিত হয় বনভোজন-২০১৭। গত ১৭ জুলাই গ্লোরিয়েতা এমবাখাদোরেস থেকে সকাল ৬টায় শতাধিক ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসী দু'টি বাসে চড়ে বেনিদরম এর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। মধ্যপথে আলবাসেতে যাত্রা বিরতির পর দীর্ঘ ৬ ঘন্টার পথ পেরিয়ে নিউইয়র্ক খ্যাত সাগর কন্যা বেনিদুরম এ পৌছান। সাগরের নীল জলে সাঁতার কাটা, সাগর তীরে রূপালী বালিতে ছুটাছুটি উচ্ছল ঢেউয়ের ঝাপটা সবমিলিয়ে এক প্রানবন্ত অনুভূতি। মধ্যাহ্ন ভোজ শেষে পরন্ত বিকেলে ঝিরি ঝিরি হাওয়ায় ভাই ভাবীদের আড্ড,কবিতা,আবৃত্তি,গান গাওয়া,শিশুদের ছুটাছুটি।সন্ধ্যায় দিগন্তের অপর প্রান্তে সাগরের অথৈই জলরাশিতে সূর্য্য ডোবার এক নৈস্বর্গীক দৃশ্য সবাইকে বিমোহিত করে...

স্পেনের মালাগায় প্রবাসী বাংলাদেশীদের ঈদ উদযাপন

Image
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর সারা বিশ্বের মুসলমানদের ন্যায়, স্পেনের মালাগায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীরাও উদযাপন করেন পবিত্র ঈদুল ফিতর। মাদ্রিদ,বার্সেলোনা, ব্যালেন্সিয়ার পাশা পাশি মালাগায় বসবাসরত বাংলাদেশীরাও বিপুল উৎসহ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ উৎসব উদযাপন করেন। সান লুইস ডে সাবিনিজাজ মরক্কো মসজিদে ইমামতি করেন শেখ মোহাম্মদ। প্রবাসী বাংলাদেশী ছাড়াও মরক্কো সেনেগাল আলজেরিয়া, পাকিস্তাানসহ অন্যান্য দেশের ধর্মপ্রাণ মুসলমানরা ঈদের জামাতে অংশগ্রহন করেন। মুসল্লিদের উপস্থিতিতে স্থানীয় মসজিদ কানায় কানায় ভরে যায়।এ সময় বাংলাদেশী বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্য উপস্থিত ছিলেন স্পেন আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ শাকিল খান পান্না, মিন্টু হাওলাদার, জসিম উদ্দিন, মহিউদ্দিন ভূইয়া টুটুল, মামুন হাওলাদার, মোঃ রাফি, জামাল উদ্দিন, রুবেল খান, মোঃ মাসুদ, নেওয়াজ শরীফ, শাহরিয়ার আনজুমান রিপ্তি, রোহান ও অহিসহ আরো অনেকে।স্পেন আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ শাকিল খান পান্না দেশে এবং প্রবাসে সকলকে ঈদের শুভেচ্ছা জানান। ঈদের জামাত শেষে বিশ্ব মানবতার শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়াও প্রার্থনা করা হয়।

মাদ্রিদে প্রবাসী বাংলাদেশীদের ঈদ উদযাপন।

Image
 হোসেন ইকবাল স্পেন থেকে: ঈদ হাসতে শেখায়,ভালবাসতে শেখায়,ত্যাগের মহিমা শেখায়, ঈদ মানে খুশী,ঈদ মানে আনন্দ ঈদের হাসি খুশী আনন্দের মতই ভরে উঠুক মানুষের জীবন চলার প্রতিটি মূহূর্ত্ব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর বিশ্ব মানবতার শান্তি কামানায় মাদ্রিদে প্রবাসী বাংলাদেশীরা উদযাপন করেন পবিত্র ঈদ উৎসব, প্রতিবারের ন্যায় এবারও মাদ্রিদে বাংলাদেশী অধ্যুষিত এলাকা লাভাপিয়েসের কাছিনো মাঠে অনুষ্টিত হয় পর পর দু'টি ঈদের জামাত।প্রথম জামাত অনুষ্টিত হয় সকাল ৭:৩০ মিনিটে,দ্বিতীয় জামাত অনুষ্টিত হয় ৮:৩০ মিনিটে।এ সময় মুসল্লীদের উপস্থিতিতে দু'টি জামাতেই মাঠ কানায় কানায় ভরে যায় বাংলাদেশী মুসলমান ছাড়াও মরক্কো,পাকিস্তান,সেনেগাল সহ মধ্যপ্রাচ্য এবং অনান্য দেশের মুসলমানগন ঈদের জামাতে শরীক হন। প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম মসজিদের খতিব হাসান বিন মোহাম্মাদ উল্লাহ। দ্বিতীয় জামাতে ইমামতি করেন শেখ মোহাম্মদ। এসময় বাংলাদেশী কউমিনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গেমধ্য উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদার,কামরুজ্জামান সুন্দর বিশিষ্ট ব্যবসায়ী আবদুস সোবহান,মনোয়ার হোসেন মনু, সাংবাদিক এ কে এম জহিরুল ইসলাম,...