স্পেনের মালাগায় প্রবাসী বাংলাদেশীদের ঈদ উদযাপন

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর সারা বিশ্বের মুসলমানদের ন্যায়, স্পেনের মালাগায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীরাও উদযাপন করেন পবিত্র ঈদুল ফিতর। মাদ্রিদ,বার্সেলোনা, ব্যালেন্সিয়ার পাশা পাশি মালাগায় বসবাসরত বাংলাদেশীরাও বিপুল উৎসহ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ উৎসব উদযাপন করেন। সান লুইস ডে সাবিনিজাজ মরক্কো মসজিদে ইমামতি করেন শেখ মোহাম্মদ। প্রবাসী বাংলাদেশী ছাড়াও মরক্কো সেনেগাল আলজেরিয়া, পাকিস্তাানসহ অন্যান্য দেশের ধর্মপ্রাণ মুসলমানরা ঈদের জামাতে অংশগ্রহন করেন। মুসল্লিদের উপস্থিতিতে স্থানীয় মসজিদ কানায় কানায় ভরে যায়।এ সময় বাংলাদেশী বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্য উপস্থিত ছিলেন স্পেন আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ শাকিল খান পান্না, মিন্টু হাওলাদার, জসিম উদ্দিন, মহিউদ্দিন ভূইয়া টুটুল, মামুন হাওলাদার, মোঃ রাফি, জামাল উদ্দিন, রুবেল খান, মোঃ মাসুদ, নেওয়াজ শরীফ, শাহরিয়ার আনজুমান রিপ্তি, রোহান ও অহিসহ আরো অনেকে।স্পেন আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ শাকিল খান পান্না দেশে এবং প্রবাসে সকলকে ঈদের শুভেচ্ছা জানান। ঈদের জামাত শেষে বিশ্ব মানবতার শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়াও প্রার্থনা করা হয়।

Comments

Popular posts from this blog

বাংলাদেশে দূতাবাসে জাতীয় শোক দিবস পালন

মাদ্রিদে বসবাসরত ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসীদের আয়োজনে বনভোজন অনুষ্টিত।

মাদ্রিদে প্রবাসী বাংলাদেশীদের ঈদ উদযাপন।