Posts

Showing posts from August, 2017

বাংলাদেশে দূতাবাসে জাতীয় শোক দিবস পালন

Image
স্পেনে বাংলাদেশ দূতাবাসে ১৫ আগষ্ট জাতীর জনক বঙ্গঁবন্ধুর ৪২ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন। বাংলার মানুষের অবিসংবাদিত নেতা বঙ্গঁবন্ধু শেখ মুজিবুর রহমান, মাত্র ৫৫ বছরের জীবন স্বদেশের মাটি আর মানুষকে এমন গভির ভালবাসার বন্ধনে বেঁধেছিলেন যে বন্ধন কোনদিন ছিন্ন হবার নয়, আজীবন ঔপনিবেশিক শোষন বঞ্চনার বিরুদ্ধে, দরিদ্র-নিপিড়িত বঞ্চিত মানুষের মুক্তির সংগ্রামে এমন এক অনন্য ভূমিকা রেখেছিলেন যার তুলনা বিরল। একজন নেতার যে সব গুনাবলী থাকার প্রয়োজন তার সব গুন নিয়রই জন্মেছিলেন ক্ষনজন্ম এই মহাপুরুষ। যার রাজনৈতিক জীবন ছিল বহুবর্নিল, যার কণ্ঠে ছিল যাদু, যিনি রচনা করেছিলেন বাংলাদেশ রাষ্ট্রের বিজয় ইতিহাস। এতোকিছুর পরও শেষ পর্যন্ত তাকে জীবন দিতে হয়েছে ঘাতকদের হাতে। ব্যদনাবিধুর কলঙ্কের কালিমায় কলুষিত বিভিষিকাময় ইতিহাসের এক ভয়ংকর দিনের নাম ১৫ই আগষ্ট,দিবসটি স্মরণে মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলেন আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার, অনুষ্ঠানের শুরুতেই ১৫ ই আগষ্ট  সাহাদাত বরনকারী বঙ্গঁবন্ধুসহ সকল শহীদদের স্মরনে দাড়িয়ে ...